পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।

সাক্ষাতে দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠতা ও পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. হোসেন, প্রফেসর মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের জনগণের জন্য সমবেদনা ও সহায়তার প্রস্তাব দেন। এছাড়া, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষই উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রফেসর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান এবং নিজেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেন।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর