পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে। 

তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তবে পূজামণ্ডপের পবিত্রতা রক্ষার দায়িত্ব জনগণের- আমাদের সকলের। কেননা, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এটা হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এখানে সব ধর্মের লোকজন দেখতে আসেন। তাই কেউ যেন পূজার পবিত্রতা নষ্ট হয় এমন কর্মকাণ্ড না করতে পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসারের সার্বজনীন কালী ও দুর্গামন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজা উপলক্ষ্যে সরকারি অনুদান বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দুর্গাপূজায় ২ কোটি টাকা হারে অনুদান দেয়া হতো। তিনি বলেন, পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে সাতজন সদস্য দায়িত্ব পালন করার কথা রয়েছে। 

তিনি আরো বলেন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন, সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া দুর্গাপূজার শেষ পাঁচদিন আনসার সদস্যরাও নিয়মিত দায়িত্ব পালন করবে।

পরে উপদেষ্টা মুন্সীগঞ্জের লৌহজংয়ের দক্ষিণ মশদগাঁওয়ের সার্বজনীন রাধাগোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেন। তাছাড়া তিনি লৌহজংয়ের তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে পদ্মা নদীর পাশে উপজেলা পরিষদের মালিকানাধীন প্রস্তাবিত পার্কের জায়গা পরিদর্শন করেন।

একাত্তর/আরএ
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর