দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

আর মাত্র কয়েকদিন, তার পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে শেষ মুহুর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা শুরুর দুই থেকে তিন দিন আগে শেষ হবে প্রতিমার কাজ। আয়োজকরা বলছেন, শিল্পীদের মজুরি বেড়ে যাওয়ায় পূজার খরচও বেড়েছে। এদিকে পূজার উৎসব আনন্দঘন করতে আর অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

নারায়ণগঞ্জ জেলায় এবার ২২২টি মণ্ডপে পূজিত হবেন দেবী দুর্গা। এর মাঝে ৪৯টি পূজা মণ্ডপ রয়েছে রূপগঞ্জে। এই মুহুর্তে পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহুর্তের কাজ। সকাল থেকে রাত পর্যন্ত পরম মমতায় দেব-দেবীর অবয়ব গড়েছেন প্রতিমা শিল্পীরা। 

প্রতিমা শিল্পীরা জানান, এখন চলছে প্রথম পর্যায়ের সাদা রং এর কাজ। দুই দিনের মাধ্যেই ভক্তদের শ্রদ্ধা নিতে সম্পূর্ণ প্রস্তুত হবেন দেবী দুর্গা। তবে গত বছরের তুলনায় এবার প্রতিমা তৈরির বিভিন্ন সরঞ্জামের দাম খানিকটা বেশি। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পূজা উৎসবের আনন্দ নির্বিঘ্নে করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। 

এদিকে বরিশাল জেলার মধ্যে সবচেয়ে বেশি পূজা উনুষ্ঠিত হবে আগৈলঝাড়া উপজেলায়। দিন-রাত মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গা, গনেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। 

প্রতিমা শিল্পীরা বলছেন, এখন সময় নেই একেবারেই। দিন-রাত কাজ চলছে, মাটির কাজ শেষে  শুরু হবে রং ও তুলির কাজ। প্রতিটি মণ্ডপে আকার ভেদে তারা মজুরি নিচ্ছেন ২৫ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। 

আর আয়োজকরা বলছেন, গত বছরগুলোর তুলনায় এবার মজুরি বেশি হওয়ায় পূজার খরচও বেড়েছে দ্বিগুণ।

এদিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানিয়েছেন, দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বছর আগৈলঝাড়ায় উপজেলায় ১৭৪টি মণ্ডপে অনুষ্ঠিত দুর্গা পূজা। আগামী ২৮ সেপ্টেম্বর মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দেবীর নবপত্র কল্পারম্ভ। দশমী বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজা। এবার দেবী আসবেন গজে বা হাতিতে আর ফিরে যাবেন দোলায়। 

আরবিএস
কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বিজয়া দশমী আজ। কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব মন্দিরেই সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 
মহালয়া থেকে ক্ষণগণনার অপেক্ষা ফুরালো। বেলতলায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাষষ্ঠীর। রোববার (২৮ সেপ্টেম্বর) এর মধ্য দিয়েই শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয়...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর