শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণহত্যা: প্রসিকিউটর তানভীর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

গেলো বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার সাক্ষ্যগ্রহণ চলছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

তদন্তকালে শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেন প্রসিকিউটর তানভির জোহা। সাক্ষ্যগ্রহণের সময় তিনি সেসব ফোনালাপ বাজিয়ে শোনান। ট্রাইব্যুনালের ওয়েবসাইটসহ সব ইলেকট্রনিক মিডিয়ায় তার তা সরাসরি সম্প্রচার হচ্ছে।

তানভীর ট্রাইব্যুনালকে জানান, শেখ ফজলে নূর তাপস, হাসানুল হক ইনু, মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার ফোন রেকর্ডগুলো সিআইডির ফরেনসিক টেস্টে আসল প্রমাণিত হয়েছে; এই কথোপকথন থেকে প্রমাণিত হয় শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা ছিলেন। 

ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত আছেন। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

এ মামলায় অন্যান্য সাক্ষীর পাশাপাশি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে তাদের জবানবন্দি দিয়েছেন। এছাড়াও জব্দ তালিকার সাক্ষী হিসেবে আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন– আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার রেকর্ড ও লাইব্রেরি ইনচার্জ মো. কামরুল হোসাইন ও আনিসুর রহমান। তাদের জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। এছাড়াও ৪৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী।

গত ১০ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

ওইদিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন, ‘জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা সংঘটনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে, তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই।’

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের সময় মামুন এসব কথা বলেন।

একইদিন এই মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেওয়া হয়।

আরবিএস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর