বিএনপিকে ৪১ আর জামায়াতকে ভোট দিতে চায় ৩০ ভাগ মানুষ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একচল্লিশ ভাগের বেশি মানুষ বিএনপিকে ভোট দিতে চান। আর জামায়াতের ঝুলিতে পরতে পারে ত্রিশ ভাগের কিছু বেশি। বুধবার জরিপের এমন তথ্য প্রকাশ করেছে ইনোভেশন কনসাল্টিং।

তারা জানায়, আগামীতে সরকারের গঠনের জন্য বিএনপিকেই বেশি যোগ্য মনে করছে মানুষ। আর নারীদের মাঝে জনপ্রিয়তা বেশি রয়েছে বিএনপির। প্রায় সাড়ে দশ হাজার মানুষের ওপর চালানো হয় এই জরিপ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস ভবনের মিলনায়তনে জরিপের ফল প্রকাশ করা হয়। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের সব জেলায় ১০ হাজার ৪১৩ জন মানুষের ওপর জরিপ চালায় পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং।

সংস্থাটি জানায়, ‘জনগণের নির্বাচন ভাবনা’ নিয়ে দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের জরিপের ফল এটি। এতে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন। তাদের মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ শহরের ও ৩০ দশমিক ৫ শতাংশ গ্রামের ভোটার। ৬৪ জেলায় ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটে জরিপটি চালানো হয়।

জরিপের তথ্যে দেখা যায়, মোট ৪১.৩০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেবার পক্ষে। জামায়াতের ক্ষেত্রে এই সংখ্যা ৩০.৩০ ভাগ অর্থাৎ প্রায় এগারো শতাংশ কম। ২০০৮ সালের ভোটের হিসাব বিবেচনায় জামায়াতে ইসলামীর ভোট বাড়ছে সাড়ে সাত গুনেরও বেশি।

আগামীতে সরকার গঠনের জন্য যোগ্যতম দল হিসেবে বিএনপিকে বিবেচনা করছে ৩৯.১ ভাগ মানুষ। এ বিষয়ে জামায়াতের পক্ষে ২৮.১ ভাগ মানুষ আর এনসিপিকে যোগ্য মনে করছে ৪.৯ ভাগ।

যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় তাহলে বিএনপির ভোট বেড়ে হতে পারে সাড়ে পঁয়তাল্লিশ শতাংশে আর জামায়াতের ভোট বেড়ে হবে সাড়ে তেত্রিশ ভাগ। তবে ভোটে থাকলে আওয়ামী লীগকে ভোট দিতে চান ১৮ শতাংশের বেশি মানুষ।

জরিপের তথ্য বলছে, ষাটোর্ধরা বিএনপিকে বেশি ভোট দিতে চান। সংখ্যায় ৪৮.৬ ভাগ, জামায়াতের ক্ষেত্রে যা সাড়ে ছাব্বিশ ভাগ। আর যাদের বয়স ১৮ থেকে আটাশের মাঝে তাদের মাঝে জামায়াতের জনপ্রিয়তা বেশি।

জরিপ অনুযায়ী কম শিক্ষাগত যোগ্যতার মানুষের মাঝে বিএনপির জনপ্রিয়তা বেশী আর উচ্চ শিক্ষিতদের মাঝে জামায়াত এগিয়ে আছে। লিঙ্গ ভিত্তিক তথ্যে দেয়া যায় নারী ভোটের সর্বোচ্চ অংশ রয়েছে বিএনপির পক্ষে যা ছত্রিশ দশমিক দুই ভাগ। জামায়াতের ক্ষেত্রে এর হার ছাব্বিশ দশমিক ৭ ভাগ।

জরিপে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও জানতে চাওয়া হয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে ৪৫ দশমিক ৭৯ শতাংশ মনে করেন দলটিকে সুযোগ দেয়া উচিত। তবে ৪৫ দশমিক ৫৮ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আগে বিচার হওয়া দরকার।

সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সরওয়ার। পরে ফলাফলের ওপর আলোচনায় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্ম এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর প্রমুখ।

এআরএস
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আশা প্রকাশ করে বলেছেন, সরকার ও বিরোধী দল উভয় পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে এবং গঠনমূলক সংসদীয় চর্চার মাধ্যমে জনগণের স্বপ্ন ও...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর