ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১০:০৯ এএম

রাজধানী ঢাকাসহ সারাদেশেই বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপ আকারে বিহার এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুিট সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বষ্টি হতে পারে। 

এছাড়া এ সময়ে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরবিএস
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনভর রাজধানীতে এই বৃষ্টি চলতে পারে, তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর