বিশ্ব বসতি দিবস আজ। নানা আয়োজনে দিনটি উদযাপন করছে সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।
এ উপলক্ষ্যে গতকাল বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের নগরাঞ্চলের টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বদ্ধপরিকর। রাজধানীসহ দেশের সব নগরাঞ্চলের উন্নয়নে সরকার বহুবিধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকার আগারগাঁও থেকে একটি র্যালি বের করা হয়।
এছাড়াও বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে বসতি মেলা ও আলোচনা সভা। মেলায় গৃহায়ণ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান অংশ নিয়েছে৷ নানা ধরণের নির্মাণ সামগ্রী তুলে ধরা হয়েছে মেলার স্টলগুলোতে।
আলোচনা সভায় অংশ নিয়েছেন গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইন মেনে ভবন নির্মাণে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
এছাড়া আজ সব বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো হবে।
নানা আয়োজনে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা
বন্যা ও ভূমিধস নেপাল-ভারতে নিহত ৭৫, চীনে মাতমো'র আঘাত