সংস্কার কেমন হতে হবে, যা জানালেন প্রধান বিচারপতি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, চলমান সংস্কার হতে হবে সমসাময়িক বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। রাজনীতি যা বিভাজিত করে, জ্ঞান তাকে একত্রিত করে।

শনিবার (৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির গ্র্যান্ড রিইউনিয়নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বর্তমানে একটি বিচারিক সংস্কার রোডম্যাপের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। গত ১৫ মাসে এই সংস্কারের মূল লক্ষ্য ছিলো- স্বাধীনতা, কার্যকারিতা এবং জনঅভিগম্যতা নিশ্চিত করা। এই সংস্কারের উদ্দেশ্য কেবল প্রশাসনিক পরিবর্তন নয়, বরং নৈতিক রূপান্তর ঘটানোও।

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেন তারা ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য কাজ করে। এই প্রেক্ষাপটে বিচার বিভাগকে জাতীয় রূপান্তরের নৈতিক অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় শুধু সরকারের সঙ্গে থাকবেনা, সমাজকে নিয়ে চলবে। তাহলেই রাজনৈতিক প্রভাব কমে যাবে। আমরা সমাজের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নিয়ে চলতে চাই। অন্ধ রাজনীতি আমাদের বিভাজিত করে ফেলছে।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর