প্রচণ্ড ভূমিকম্পে কাঁপলো দেশ, ঢাকায় নিহত তিন

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিলো পাঁচ দশমিক সাত। এর কেন্দ্রস্থল নরসিংদীর জেলার মাধবদী উপজেলায়। ভূমিকম্পে ঢাকায় তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ভূমিকম্পের এই ঢেউ আঁছড়ে পড়েছে বাংলাদেশ সীমান্তের ওপারেও। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। 

বংশাল থানা পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে থানার কসাইটুলি এলাকায় পাঁচ তলা বিল্ডিংয়ের রেলিং পরে তিন পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সূত্র জানিয়েছে, ভূমিকম্পে ঢামেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জন। এছাড়া নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকেও বেশ কয়েকজন আহত এসেছেন।

সরেজমিন, ঢাকায় ভূমিকম্পের পর বিভিন্ন ভবন থেকে দ্রুতই রাস্তায় নেমে আসে নগরবাসী। বিভিন্ন ভবন থেকে সিঁড়ি দিয়েই তারা নামার চেষ্টা করেন। এসময় তাড়াহুড়োয় আহতও হয়েছেন কেউ কেউ। ভূমিকম্পের আধা ঘণ্টা পরেও অনেক মানুষকে সড়কে অবস্থান করতে দেখা গেছে। 

এদিকে ভূমিকম্পের ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার মধ্যে, পুরান ঢাকার আরমানিটোলায় ছয় তলা একটি ভবন, বাড্ডার লিংক রোডে একটি ভবন, স্বামীবাগ মিতালী স্কুলের পাশে পাঁচ তলা ভবনসহ অনেক ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

অপরদিকে, ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছে শিশুটির মা।

ভূমিকম্পের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরর হাজী মুহম্মদ মুহসীন হলের তিন তলা ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চার তলা থেকে নিচে লাফ দিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সাংবাদিকদের জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।

একাত্তর/এসি
ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে দুর্যোগ মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর