বাংলাদেশের নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় ইইউ: ইভার্স ইজাবস

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), এমনটাই জানিয়েছেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদলের প্রধান ইভার্স ইজাবস। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) ইইউয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ইভার্স ইজাবস বলেন, বাংলাদেশ ইইউয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। তাই এই দেশের নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার দল। 

নিরপেক্ষ অবস্থান থেকে ইইউ এ নির্বাচন পর্যবেক্ষণ করবে বলেও জানান এই পর্যবেক্ষক। 

এসময় প্রতিনিধি দলটির কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া ও চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন।

ইইউ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ডেপুটি চিফ অবজারভার ইন্টা লাসে, লিগ্যাল এনালিস্ট ইরিনি-মারিয়া গুনারি এবং নির্বাচন বিশ্লেষক ভ্যাসিল ভাশচানকা।

আরবিএস
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিয়ে মূল বক্তব্য দেয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আচমকা ধেয়ে আসা তীব্র বজ্রঝড় আর বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেশন! রবিবারের সেই...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর