রমজানের আগেই এলপি গ্যাসের সঙ্কট কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
সাম্প্রতিক এলপিজি বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে মঙ্গলবার (২০ জানুয়ারি) রেলভবনে এক বৈঠক শেষে তিনি একথা বলেন।
সংসদ নির্বাচন এবং মাহে রমজানে এলপিজির যেন কোনো ঘাটতি না থাকে সে লক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে অপারেটরগণ এলপিজি আমদানির প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয়নি। অপারেটরদের মধ্যে কেউ অতিরিক্ত মূল্য বৃদ্ধি করছেন, এমন অভিযোগ তারা অস্বীকার করেন।
উপদেষ্টা জানান, জানুয়ারিতে তাদের সম্ভাব্য এক লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিকটন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ সঙ্কট অনেকটা কেটে যাবে।
