কমলো এলপিজির দাম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পিএম

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে এক হাজার ৪৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

একইভাবে কমেছে অটোগ্যাসের দামও। নতুন এ দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে৷

বুধবার সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মো. হেলাল উদ্দিন।

গত মাসে, অর্থাৎ ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৭৪ টাকা থেকে আট টাকা বাড়িয়ে এক হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছিলো। এর আগের মাসে, অর্থাৎ ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়।

সংবাদ সম্মেনে বলা হয়, সৌদি আরামকোর মাধ্যমে নির্ধারণ করা দাম অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় মূল্য মার্চে ছিল ৬৩৬ দশমিক ৫০ ডলার; এপ্রিলে তা ১৮ দশমিক ২৫ ডলার কমে ৬১৮ দশমিক ২৫ ডলার হয়েছে।

বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ফেব্রুয়ারি মাসে প্রতি ডলারের দাম ধরা হয়েছিলো ১২০ টাকা ৫২ পয়সা, মার্চে সেটা আরেকটু কমিয়ে ১১৯ টাকা ৮৯ পয়সা ধরা হয়েছে। এপ্রিলে ডলারের মূল্য ধরা হয়েছে ১১৮ টাকা ৭৫ পয়সা। এই দুই কারণে এবার এলপিজির দাম কমেছে।

এদিকে এপ্রিল মাসের জন্য বাসাবাড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম ঠিক করা হয়েছে প্রতি কেজি ১১৬ টাকা ৩৬ পয়সা। প্রতিলিটার অটোগ্যাসের দাম ধরা হয়েছে ৬৬ টাকা ২১ পয়সা।

বিইআরসির নির্ধারিত দামে এলপিজির সিলিন্ডার বাজারে পাওয়া যায় না- এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে বিইআরসি চেয়ারম্যান বলেন, ব্যবস্থা নেয়া হচ্ছে। বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেসব বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

কেএসএইচ
রমজানের আগেই এলপি গ্যাসের সঙ্কট কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
সাম্প্রতিক অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সাময়িক সংকট আমদানি বা উৎপাদনে কোনো ব্যর্থতার কারণে নয়; বরং পাইকার ও খুচরা ব্যবসায়ীদের একটি অংশের ‘যোগসাজশ ও পরিকল্পিত কারসাজির ফল’।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেল ও কেরোসিনে এক টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ৬ টাকা দাম কমানো হয়েছে। পুনর্নির্ধারিত এ দাম ১...
ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৭ টাকা ৭৫ পয়সা থেকে এক টাকা কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা পুনর্নির্ধারণ করেছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর