এলপি গ্যাসের নির্ধারিত দাম কখনই কার্যকর হয়নি

আপডেট : ০৪ জুন ২০২২, ০৮:১০ পিএম

এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত এলপি গ্যাসের দাম কার্যকর হচ্ছে না এক বছরেরও বেশি সময় ধরে। গত বছরের এপ্রিল থেকে প্রতি মাসেই এলপি গ্যাসের দাম নির্ধারণ করছে কমিশন। 

২ জুন ৯৩ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪২ টাকা। কিন্তু বাজারে তা কার্যকর হয়নি। এখনও দেড়শ টাকা পর্যন্ত বেশি দামেই তা বিক্রি হচ্ছে। 

হাইকোর্টের সিদ্ধান্তে এনার্জি রেগুলেটরি কমিশন গত বছরের এপ্রিল থেকে প্রতি মাসেই এলপি গ্যাসের দাম ঠিক করে আসছে। কিন্তু এখন পর্যন্ত কোন মাসেই সেই দাম কার্যকর হয়নি।

এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, আদালতের নির্দেশ মেনে চললেও, বাজার নিয়ন্ত্রণের কোন উপায় তাদের নেই। 

গেলো ২ জুন চলতি মাসে দাম ৯৩ টাকা কমিয়ে এক হাজার ২৪২ টাকা নির্ধারণ করে কমিশন। কিন্তু বরাবরের মতো এবারও এর চেয়ে ৫০ থেকে দেড়শ টাকা বেশি দরেই বিক্রি হচ্ছে গ্যাস। 

খুচরা বিক্রেতারা বরাবরের মতো জানিয়েছেন, এলপি গ্যাসের পরিবেশকরা বেশি দাম নেয়াতে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, এলপি গ্যাসের দাম বেশি নিয়ে কোম্পানিগুলো একের পর এক কমিশন ও উচ্চ আদালতের আইন অমান্য করে যাচ্ছে। এটা শাস্তিযোগ্য অপরাধ।

কমিশনের নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি না হওয়ায় আইনের প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন: কুয়াকাটায় সমুদ্রে নিখোঁজ পর্যটক চেন্নাইয়ে উদ্ধার

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।


একাত্তর/এসি

৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
বর্তমানে বাংলাদেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের যে মজুত রয়েছে তা ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর