সাধারণ নির্বাচনে যা যা নিষিদ্ধ, তা গণভোটের ক্ষেত্রেও নিষিদ্ধ: ইসি সানাউল্লাহ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে কোনো ধরনের অবস্থান নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, তবে তারা সাধারণ জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, গণভোট নিয়ে সরকার কোনো অর্থ ব্যয় করেনি এবং এ বিষয়ে নতুন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। আমরা কেবল আইনকে রেফার করে বিষয়টি স্পষ্ট করেছি। গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ নম্বর ধারায় বলা আছে, সাধারণ নির্বাচনে যা যা নিষিদ্ধ, তা গণভোটের ক্ষেত্রেও নিষিদ্ধ। সাধারণ নির্বাচনের মতোই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষ বা বিপক্ষে অবস্থান নিতে পারবেন না। 

তিনি আরও বলেন, পটুয়াখালীতে নির্বাচনী প্রস্ততি দেখে আমি খুবই সন্তুষ্ট। আশা করছি এখানে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন কমিশনার জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এ বছর নির্বাচনের সার্বিক পরিস্থিতি অনেক ভালো।

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরী। সভায় সহকারী রিটার্নিং অফিসারগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর অফিসারগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

আরবিএস
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী ছয় জুনের মধ্যে ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন...
ইউনিয়ন পরিষদসহ (ইউপি) স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের প্রাথমিক সময়সূচি প্রকাশ করা হলেও তা এখনো চূড়ান্ত নয় বলে আবারও জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে...
দেশের কোথাও এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 
আসন্ন তীব্র শীত মৌসুমকে সামনে রেখে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে এক নজিরবিহীন ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর