কেন্দ্রেই গণনা শেষ করতে সময় লাগবে চার থেকে ছয় ঘণ্টা: বিশ্লেষক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

এবারই একইসঙ্গে হচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট। প্রায় ১৩ কোটি ভোটার ব্যবস্থাপনা ও গণনা নিয়ে নানা প্রশ্ন জনমনে। ফল আসতে লাগতে পারে কতো সময়?

বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রেই সময় লাগতে পারে চার থেকে ছয় ঘণ্টার মতো। ফলে এবার ফল পেতে দেরি হবার সম্ভাবনা রয়েছে।

দুই ভোট একসাথে করা নিয়ে মক ভোটিং করেছে নির্বাচন কমিশন। এতে ধারণা পাওয়া যায়, একজন ভোটারের জন্য লাগবে কমপক্ষে চার মিনিট।

এবারের নির্বাচনে ১৩ কোটি ভোটারের মধ্যে যদি ৫৫ ভাগ ভোট কাস্টিং হয় তাহলে সাত কোটি ১৫ লাখ ভোটারের উপস্থিতি ঘটবে। এজন্য ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপন করার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এতে বুথ থাকবে দুই লাখ ৪৭ হাজার ৪৮২টি।

সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী এবং নির্বাচন গবেষক ড. মো. আব্দুল আলীম ধারণা দিলেন, ভোট শেষে কেন্দ্রে গণনায় কতো সময় লাগতে পারে। তারা জানান, একটি কেন্দ্রেই ভোট গণনা শেষ হতে চার থেকে পাঁচঘণ্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। এবার পুরো প্রক্রিয়াই হাতে গণনা করা হবে।

একই বক্সেই জাতীয় নির্বাচন আর গণভোটের ব্যালট জমা দেবেন ভোটাররা। এতে গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক- সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

১৫ লাখের বেশি পোস্টাল ব্যালটের ফল গণনার জন্যও নির্বাচনী কর্মকর্তাদের বাড়তি সময় লাগতে পারে। সেখানেও রয়েছে জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য আলাদা ব্যালট পেপার।

 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও বৈশ্বিক কূটনীতিতে এক অনন্য অধ্যায় সূচনা হতে যাচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। ওই দিন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ...
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর