ব্যাংক ব্যালেন্স বেড়েছে ৯ লাখ, বিদায়বেলায় সম্পদের হিসাব প্রেস সচিবের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

নিজের স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দেওয়া এক পোস্টে তিনি তার বর্তমান আর্থিক অবস্থার তথ্য তুলে ধরেন।

শফিকুল আলম জানান, ২০২৫ সালের জানুয়ারিতে তিনি তার সম্পদের পূর্ণ বিবরণ প্রথমবার প্রকাশ করেছিলেন। সেই তুলনায় বর্তমানে তার সম্পত্তির মালিকানায় কোনো পরিবর্তন হয়নি। তবে ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ কিছুটা বেড়েছে।

ফেসবুক পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন, ঢাকার শাহীনবাগে তার একটি ফ্ল্যাট রয়েছে এবং দনিয়ায় বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া আরেকটি ফ্ল্যাটের মালিক তিনি। পাশাপাশি শফিকুল আলম ও তার স্ত্রী দুজনেই ময়মনসিংহে একটি করে অ্যাপার্টমেন্টের মালিক। এছাড়া তার নিজ গ্রাম মাগুরায় ৪০ শতাংশ কৃষিজমি রয়েছে বলে জানান তিনি।

রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে শফিকুল আলমের একটিমাত্র হিসাব রয়েছে। তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারিতে তার হিসেবে জমা ছিলো এক কোটি ১৪ লাখ টাকা। বর্তমানে সেই জমা স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ এক বছরে তার ব্যাংক হিসাবে ৯ লাখ টাকা বেড়েছে।

এই ৯ লাখ টাকা বাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, আমার শ্যালক আমার কাছ থেকে নেওয়া সাড়ে সাতে লাখ টাকা ফেরত দিয়েছেন। পাশাপাশি আমার বড়ো ভাই রোজায় দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণের জন্য আড়াই হাজার ডলার পাঠিয়েছেন।

শফিকুল আলম আরও জানান, তার অর্থের বড় একটি অংশ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি থেকে পাওয়া গ্র্যাচুইটি। ২০০৫ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি এএফপিতে কর্মরত ছিলেন।

২০২৪ সালের ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়া শফিকুল আলম তার দায়িত্বের শেষ পর্যায়ে এসে লিখেছেন, আজ হয়তো আমার শেষ কর্মদিবস। আমার আর্থিক লেনদেন ও অবস্থার যেকোনো ধরনের যাচাই-বাছাই আমি স্বাগত জানাই। রসিকতা করে তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ, আমার নকল বারবেরি মাফলারটি এখনও আমার কাছেই আছে।’

বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ থেকে আসা শফিকুল আলমকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই চুক্তিভিত্তিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।

একাত্তর/এসি
বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে থাকলেও সেই স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি...
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর