কথা নয়, সিন্ডিকেট দমনে কাজ করে দেখাব: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন নবনিযুক্ত বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও বাজার নিয়ন্ত্রণ নিয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান।

রমজান ও পরবর্তী সময়ের জন্য বাজার পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে বর্তমানে প্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে এবং পাইপলাইনেও সরবরাহ সন্তোষজনক। তাই রমজানে বাজার স্থিতিশীলতা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।

বাজারে অসাধু চক্র বা ‘সিন্ডিকেট’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি কেবল মৌখিক আশ্বাসে বিশ্বাসী নন। এ বিষয়ে কোনো ‘সাউন্ড বাইট’ না দিয়ে কাজের মাধ্যমে কঠোর পদক্ষেপের প্রমাণ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখে বাজার তদারকি জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়ে আব্দুল মুক্তাদির বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ পেছানোর জন্য সরকার উদ্যোগ নেবে এবং আজ থেকেই এ বিষয়ে কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় দ্রুতই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে সমন্বয় করবে।

দেশের রপ্তানি আয়ের ৮৫ শতাংশই একটি নির্দিষ্ট খাতের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, রপ্তানি কাঠামোকে আরও শক্তিশালী করতে পণ্যে বৈচিত্র্য আনা হবে। নতুন আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহী করতে সব ধরনের সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।

দেশের বর্তমান অর্থনৈতিক স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, গত দুই-তিন বছর ধরে বিনিয়োগে যে মন্থর গতি দেখা দিয়েছে, তা কাটিয়ে ওঠা জরুরি।


তিনি উল্লেখ করেন, বিনিয়োগের প্রধান শর্ত হলো স্থিতিশীল পরিবেশ। অনিশ্চয়তার মধ্যে পুঁজি আসে না। প্রতিবছর ২০-২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে, তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিনিয়োগ স্থবিরতা দূর করা আমাদের অগ্রাধিকার।

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে পরিবর্তনের ফলে বৈশ্বিক বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, সে বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, নীতিগত ভুল বা দীর্ঘস্থায়ী বৈশ্বিক ধাক্কা সামলানোর সক্ষমতা বাংলাদেশের সীমিত, তাই প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে।

সবশেষে তিনি সরকারকে গঠনমূলক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ভুল হলে ধরিয়ে দেবেন। আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

এআরএস
পর্যাপ্ত কমিশন না পাওয়া এবং পরিচালনা খরচ বেড়ে যাওয়ার ছুতোয় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। তবে জরুরি পণ্য নিয়ে জনগণকে...
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্পকে শক্তিশালী করা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য...
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বৈঠক করেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর