আর দুর্নীতি হবে না, অ্যান্ড দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি শিক্ষা খাতের দুর্নীতি দমন এবং আধুনিকায়নের বিষয়ে তাঁর দৃঢ় অবস্থানের কথা জানান।

শপথ গ্রহণের দিন রাস্তায় ছোট একটি প্রতিবন্ধকতা লাফিয়ে পার হওয়ার ভাইরাল প্রসঙ্গের রেশ ধরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষা খাতে এখন শুধু ‘হাই জাম্প’ দিলে হবে না, বরং আমাদের ‘মোর মোর জাম্প’ দিতে হবে। বর্তমান শিক্ষাক্রম নিয়ে তিনি স্পষ্ট করেন যে, কারিকুলাম সরাসরি পরিবর্তন করা হবে না, বরং তা গভীরভাবে ‘রিভিউ’ বা পর্যালোচনা করা হবে।


বিগত ১৭ বছরের নানা অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০০১-২০০৬ মেয়াদে তিনি যখন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন কোনো দুর্নীতি হয়নি। এবারও শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো স্থান হবে না বলে তিনি গ্যারান্টি দেন। তিনি বলেন, আমরা এসেছি, আর দুর্নীতি হবে না। অ্যান্ড দ্যাটস ফাইনাল।

শিক্ষা খাতে গত দেড় বছরের দলীয়করণ বা পেছনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাথা না ঘামিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, কয়েক দিন পর তিনি এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিজেদের কাজের হিসাব দিতে সাংবাদিকদের মুখোমুখি হবেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বার্তা দেন, গ্লোবাল ভিলেজে টিকে থাকতে হলে ব্যাকডেটেড বা মান্ধাতা আমলের শিক্ষার কোনো সুযোগ নেই। তিনি বলেন, বর্তমানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি। তাই শিক্ষা ব্যবস্থায় ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিকসের ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষার্থীদের মধ্যে ‘ডিজিটাল ও ইংলিশ লিটারেসি’ বাড়ানোর ওপর তিনি বিশেষ জোর দেন।


বর্তমান শিক্ষা খাতের প্রধান চ্যালেঞ্জ হিসেবে ‘কর্মসংস্থান’ এবং ‘দক্ষ মানবশক্তি’কে চিহ্নিত করেছেন নতুন শিক্ষামন্ত্রী। বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতার বৈষম্য ও জীবনযাত্রার মান উন্নয়ন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, অপেক্ষা করুন এবং দেখুন আমরা কী করতে পারি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভায় আ ন ম এহছানুল হক মিলন মন্ত্রী এবং ববি হাজ্জাজ শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পর শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এআরএস
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও জনবল সংকট দূরীকরণে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক...
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর