মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ: ঢাকা বিমানবন্দরে হাজারো প্রবাসীর ভোগান্তি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান চলাচল সূচি। সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী প্রায় সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে বিমানবন্দরে আসা হাজার হাজার প্রবাসী যাত্রী চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতগামী কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। দীর্ঘ প্রতীক্ষার পর ফ্লাইট বাতিলের খবর শুনে অনেক প্রবাসী কান্নায় ভেঙে পড়েন। অনেকেরই ছুটির মেয়াদ শেষ পর্যায়ে হওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে চরম দুশ্চিন্তা ভর করেছে। নির্দিষ্ট তথ্য না পেয়ে অনেক যাত্রী বিমানবন্দর এলাকাতেই অবস্থান করছেন, আবার অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পরিস্থিতি সামাল দিতে জরুরি নির্দেশনা জারি করেছে। এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে যাত্রীদের অগ্রিম তথ্য প্রদান করে। যাদের ফ্লাইট গভীর রাতে বা আগামীকাল ভোরে, তাদের বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তবে এই অচলাবস্থা কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা দিতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

একাত্তর/আরএ
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত...
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতায় বিদেশে পাচার করা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এসেছে। যুক্তরাজ্যের আইল অব ম্যানে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের একটি...
ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ করতে হবে উল্লেখ করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর