জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিশেষ প্রস্তুতি

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও সম্ভাব্য সরবরাহ সংকটের প্রভাব মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে জাতীয় অর্থনীতি ও বিদ্যুৎ খাতকে সুরক্ষিত রাখতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের 'বিশেষ মন্ত্রিপরিষদ কমিটি' গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার, সচিবালয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দীর্ঘায়িত হলে আমাদের বেশ সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জ্বালানি আমদানির আর্থিক দিকগুলো ও অভ্যন্তরীণ সংকট কীভাবে মোকাবিলা করা যায়, তা তদারকি করবে অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন এই কমিটি। মূলত আর্থিক ভারসাম্য রক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এই কমিটির প্রধান কাজ।

ছবি: একাত্তর টিভি
জ্বালানি সংকট সামাল দিতে প্রধানমন্ত্রী নিজেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতিমধ্যে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈদ্যুতিক বাতির ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। দিনের বেলা অফিসের কোনো জানালায় ভারি পর্দা (ব্লাইন্ড) না রাখার নির্দেশ দিয়েছেন তিনি, যাতে প্রাকৃতিক সূর্যালোক ব্যবহার করে কাজ চালানো যায়। এছাড়া করিডোরে এনার্জি সেভিংস লাইট ব্যবহার এবং বাথরুমের বাতি অপ্রয়োজনে না জ্বালানোর কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

বিদ্যুৎ অপচয় রোধে এসি ব্যবহারের ক্ষেত্রে সরকার এবার অত্যন্ত কঠোর। সচিব জানান, সরকারি সব অফিস ও আদালতে এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না। অপ্রয়োজনীয় বা অবৈধ এসি সংযোগ থাকলে তা অবিলম্বে বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরানো এসিগুলোর পরিবর্তে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির এসি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ছবি: একাত্তর টিভি
এনফোর্সমেন্ট বা তদারকি কমিটি:
এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার আগের সিদ্ধান্তগুলো কেন বাস্তবায়ন হয়নি, এমন প্রশ্নের জবাবে সচিব জানান, এবার কেবল নির্দেশনা দিয়েই ক্ষান্ত হওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি বিশেষ তদারকি কমিটি গঠন করা হচ্ছে যারা বিভিন্ন দপ্তরে গিয়ে এই নিয়মগুলো মানা হচ্ছে কি না তা কঠোরভাবে যাচাই করবে।

মন্ত্রিপরিষদ সচিব জাতির প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন আমাদের জাতিগতভাবে সচেতন হতে হবে। বৈশ্বিক এই দুর্যোগ মুহূর্তে সবাইকে রাষ্ট্রীয় নির্দেশনাগুলো মেনে চলতে হবে। মূলত এই সাশ্রয়ী পদক্ষেপগুলো কেবল সরকারি অফিসের জন্য নয়, বরং বিদ্যুৎ সংকটের এই সময়ে সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থানে সচেতন হওয়ার বার্তা দিচ্ছে সরকার।

এআরএস
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে দশ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর