সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সোমবার সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দুই শীর্ষ কর্তাব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে এই বৈঠক করেন।

বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের গভীর সম্পর্কের উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

উভয় পক্ষ সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনাকালে তারা দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক সংযোগের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নয়নের জন্য নিয়মিত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি পালন এবং পারস্পরিক সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের বন্ধুপ্রতিম সম্পর্ক এবং সাংস্কৃতিক মেলবন্ধন আগামীতে আরও গভীর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর