ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৫:২০ পিএম

দীর্ঘ ১৬-১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং রক্তক্ষয়ী পটপরিবর্তনের পর অবশেষে বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনকে ঘিরে দেশজুড়ে বইছে এক নতুন আশার হাওয়া। বুধবার সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই অধিবেশনকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় অধিবেশন শুরু হবে। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক উত্তরণের এই পথে উপনীত হয়েছি। আগামীকাল (বৃহস্পতিবার) সেই ঐতিহাসিক দিন। ইনশাআল্লাহ, কাল বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হতে যাচ্ছে।


অধিবেশনের শুরুতেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখবেন। এরপর বিধি মোতাবেক একজন অস্থায়ী সভাপতির অধীনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি তাঁদের শপথ পড়াবেন।

অধিবেশন শুরুর পর বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনি ও সংসদীয় ধাপ পার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী অধিবেশনের ধাপগুলো হলো- অধিবেশনের শুরুতে বিজনেস অ্যাডভাইজারি কমিটিসহ প্রয়োজনীয় কমিটিগুলো গঠন করা হবে।

এছাড়া বিগত দিনগুলোতে আন্দোলন ও সংগ্রামে নিহতদের স্মরণে এবং প্রয়াত নেতাদের সম্মানে শোক প্রস্তাব ও আলোচনা অনুষ্ঠিত হবে এবং আইনমন্ত্রী মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন। সবশেষে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে অধিবেশন সমাপ্ত বা মুলতবি হবে।

অধিবেশনের প্রস্তুতি নিতে বুধবার সকাল সোয়া ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র মতে, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কাদের মনোনয়ন দেওয়া হবে এবং অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে।

 
গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে অধিবেশনটি এক মাইলফলক হতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে একে নতুন সূচনার দিন হিসেবে দেখা হচ্ছে, যেখানে ১৬ বছর পর এক নতুন গণতান্ত্রিক কাঠামোর যাত্রা শুরু হবে।

এআরএস
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
কঙ্গো মিশন থেকে বাংলাদেশি নারী ফর্মড পুলিশ ইউনিট প্রত্যাহারের প্রেক্ষিতে দক্ষিণ সুদান, আবেয়ি বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো নতুন কোনো মিশনে দ্রুত তা প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান। 
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর