জাতীয় গ্রিডে শ্রীকাইলের গ্যাস, পাঁচ বছরে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ঘোষণা

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) এই গ্যাস সরবরাহের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের জ্বালানি খাতকে আমদানিনির্ভরতা কাটিয়ে শতভাগ স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, শ্রীকাইল পাঁচ নম্বর কূপের আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ পুরো জাতির জন্য একটি শুভ সংবাদ। বিশেষ করে চলমান মধ্যপ্রাচ্য সঙ্কটের এই সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কূপের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক ৮ মিলিয়ন (৮০ লাখ) ঘনফুট গ্যাস যুক্ত হবে। সরকারের ১৮০ দিনের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে যার লক্ষ্য হলো জাতীয় গ্রিডে মোট ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা প্রত্যাশা করছি পরিকল্পনার চেয়েও বেশি গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো।

বর্তমান সরকার আমদানিনির্ভর জ্বালানি খাতকে অভ্যন্তরীণ সম্পদের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করতে চায় উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা দেশের নিজস্ব কর্মসম্পদকে কাজে লাগিয়ে এই লক্ষ্য অর্জন করতে চাই। সরকারের প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে জনগণ জানতে পারে তাদের সম্পদ কীভাবে উত্তোলন ও ব্যবহার হচ্ছে।

একাত্তর/এসি
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট দ্রুত নিরসনের আশা প্রকাশ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য...
উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।  
জ্বালানি তেল বিতরণে আরোপিত রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) থেকে রেশনিং বাতিল করে পাম্পগুলোকে চাহিদা মতো জ্বালানি তেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।...
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, নির্বাচিত সরকার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর