তেল সঙ্কট নেই, আতঙ্কিত হবেন না, প্রয়োজনমতো কিনুন: জ্বালানি মন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম

দেশে জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেল নিয়ে আতঙ্কিত (প্যানিক) হওয়ার কিছু নেই। সবাই তেল পাবেন, তবে আমি জনগণকে অনুরোধ করছি প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করার জন্য।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতিতেও সরকার বড়ো অঙ্কের ভর্তুকি দিয়ে তেল আমদানি অব্যাহত রেখেছে। গত বছরের তুলনায় এ বছর ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। তিনি স্বীকার করেন যে, ঈদের ছুটির কারণে গত দুদিন সরবরাহ কিছুটা বিঘ্নিত হওয়ায় জনগণের ওপর সামান্য চাপ পড়েছে, তবে এটি সাময়িক। প্রয়োজনে মতো তেল সরবারহ আমরা করছি, তবে জনগণের সাহায্য লাগবে।

তিনি জানান, কেবিনেট এ বিষয়ে আরও আলোচনা হবে। প্রয়োজনের জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান তিনি। তবে এমন সঙ্কটের সময়ে জনগণকে প্রয়োজনের বেশি তেল মজুত না করার আহবান জানান তিনি। 

এদিকে সময় টেলিভিশন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, তেলের কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়ানোর যে পাঁয়তারা চলছিলো, তা সরকার সফলভাবে রুখে দিয়েছে। 

তিনি বলেন, ঈদের আগে কিছুটা শঙ্কা থাকলেও সরকারের উদ্যোগের ফলে ঈদযাত্রায় এর কোনো প্রভাব পড়েনি। পাম্পকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা এখনও জোরদার রয়েছে।

তবে মাঠপর্যায়ের চিত্র কিছুটা ভিন্ন বলে দাবি করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। তিনি সাংবাদিকদের বলেন, ডিপো থেকে চাহিদার তুলনায় তিন ভাগের এক ভাগও সরবরাহ করা হচ্ছে না। ফলে যেখানে তেল আছে সেখানে পাম্প খোলা, আর যেখানে নেই সেখানে বন্ধ রাখা হচ্ছে। তবে পাম্প স্থায়ীভাবে বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

একাত্তর/এসি
পর্যাপ্ত কমিশন না পাওয়া এবং পরিচালনা খরচ বেড়ে যাওয়ার ছুতোয় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। তবে জরুরি পণ্য নিয়ে জনগণকে...
দেশের কোথাও এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ধরনের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিশ্চিত করেছেন এলপিজি খাতের আমদানিকারক ও অপারেটররা। সোমবার...
ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হলে দেশের চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর