ট্রাইব্যুনাল চেয়ারম্যানের আইডি হ্যাকারদের দখলে নেই, ফেসবুকের হাতে: জোহা

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ফেসবুক আইডি বর্তমানে হ্যাকারদের দখলে নেই, বরং সেটি ফেসবুক কর্তৃপক্ষের (মেটা) নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।

বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তানভীর হাসান জোহা বলেন, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার পর বর্তমানে ফেসবুক আইডিটি ফেসবুক কর্তৃপক্ষের হাতে আছে। খুব দ্রুতই এটি ফিরে পাওয়ার আশা করা হচ্ছে। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং কারা এই হ্যাকিংয়ের সাথে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের মোবাইল সেট, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে একটি হ্যাকার চক্র। তদন্তে জানা গেছে, একটি নির্দিষ্ট ‘লিংক’ পাঠানোর মাধ্যমে তার সব ডিজিটাল অ্যাকাউন্ট হ্যাক করা হয়।

এই ঘটনার পর নিরাপত্তার খাতিরে বিষয়টি স্বরাষ্ট্র, আইন ও তথ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এছাড়া রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান প্রসিকিউটর জোহা। ট্রাইব্যুনালের আইটি ও ফরেনসিক দল অ্যাকাউন্টগুলো পুরোপুরি পুনরুদ্ধারে কাজ করছে।

একাত্তর/আরএ
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর