১৩৩ অধ্যাদেশের কোনোটিই একেবারে বাতিল হচ্ছে না: আইনমন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১০:৩৬ এএম

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটিই একেবারে বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। 

রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে জনস্বার্থে জারি করা এসব অধ্যাদেশের উপযোগিতা যাচাই করা হচ্ছে। আগামী ২ এপ্রিলের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে সংসদে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বিশেষ কমিটি।

তবে কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে সবকটি অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে পরিণত করা হয়তো সম্ভব হবে না।

তিনি বলেন, সময়ের অভাবে যেসব অধ্যাদেশ এখন পাস করা যাবে না, সেগুলো পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে।

এসময় তিনি আরও উল্লেখ করেন, গণভোট সংক্রান্ত অধ্যাদেশটি নতুন করে বিল আকারে আইনে পরিণত করার কোনো প্রয়োজনীয়তা বা অর্থ নেই।

এদিকে, বিশেষ কমিটির বৈঠকে অনেক বিষয়েই দ্বিমত পোষণ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। তারা কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়েছেন।

বিরোধী দলের সদস্যদের অভিযোগ, সরকার সংখাগরিষ্ঠতার জোরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের পথে হাঁটছে।

বৈঠক শেষে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়েই আশ্বস্ত করেছেন যে, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে স্থায়ী রূপ দেওয়া হবে।

একাত্তর/আরএ
সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
দেশে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে আরও ১২টি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ সিস্টেম চালু করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ১৬টি জেলায় এই প্রযুক্তিভিত্তিক সেবা...
জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও বিচারপতিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সর্বজনীন মতামতের আলোকেই সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর