সংসদ অধিবেশনেও রাষ্ট্রীয় দায়িত্বে অনন্য দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১০:২১ এএম

জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্ব ও জনমতের প্রতি নিজের গভীর সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন কক্ষের ব্যস্ততার মাঝেই তাকে অত্যন্ত মনোযোগ দিয়ে দৈনিক পত্রিকার পাতায় চোখ বুলাতে দেখা গেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, সংসদের কার্যক্রম চলমান থাকা অবস্থাতেই প্রধানমন্ত্রী পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ ও জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এটি কেবল একটি সাধারণ দৃশ্য নয়, বরং দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মুহূর্তের আপডেট থাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ববোধেরই প্রতিফলন। রাষ্ট্র পরিচালনার শত ব্যস্ততার মাঝেও গণমাধ্যমে প্রকাশিত খবর, জনদুর্ভোগ এবং জনমত সম্পর্কে সরাসরি অবগত থাকা একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের পরিচায়ক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়েও সংবাদপত্রের ওপর নজর রাখা সরকারের নীতিনির্ধারণে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত বহন করে। এর ফলে গণমাধ্যমে উঠে আসা নানা সমস্যা বা নীতিগত প্রশ্নগুলো দ্রুত অনুধাবনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হয়।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। নেটিজেনরা এটিকে প্রধানমন্ত্রীর কর্মনিষ্ঠা, তথ্যানুসারী নেতৃত্ব এবং বাস্তবধর্মী কর্মপদ্ধতির একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর