৩০০ সচিবের ইংরেজি শিখতে থাইল্যান্ড যাওয়ার খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

‘স্টার নিউজ’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে ‘ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়’ শীর্ষক প্রকাশিত সংবাদটিকে ‘অসত্য ও বিভ্রান্তিমূলক’ বলে দাবি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় জানায়, প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি তৈরির একটি হীন প্রচেষ্টা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই কর্মসূচিটি কেবল সচিবদের জন্য বা শুধু ইংরেজি শিক্ষার কোনো প্রশিক্ষণ নয়। এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির একটি সুপরিকল্পিত পদক্ষেপ।

প্রতিবাদলিপিতে জানানো হয়, ‘Strengthening Institutional Capacity of BIAM for Conducting Core Courses’ শীর্ষক প্রকল্পের আওতায় মূলত তিনটি গুরুত্বপূর্ণ কোর্স পরিচালনা করা হচ্ছে। এগুলো হলো- গভর্নেন্স, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও পাবলিক প্রকিউরমেন্ট, নেগোসিয়েশন স্কিলস অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি ও পলিসি ফরম্যুলেশন: ই-গভর্নেন্স ও আইসিটি। 

মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এই কোর্সগুলোর একটি বড়ো অংশ ইতিমধ্যে দেশে সম্পন্ন হয়েছে। আগে বেশ কয়েকটি ব্যাচের প্রশিক্ষণ ইতালিতে সম্পন্ন হলেও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আর্থিক সাশ্রয়ের লক্ষে ইউরোপের পরিবর্তে এশিয়ার কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণের পরিকল্পনা করা হচ্ছে।

প্রকাশিত সংবাদের বেশ কিছু তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, এই প্রশিক্ষণটি জাপান সরকারের ‘DRGACF’ ফান্ডের অর্থায়নে পরিচালিত হবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। সংবাদে গন্তব্য হিসেবে ‘পাতায়া’ উল্লেখ করা হলেও মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য ভেন্যু হতে পারে থাইল্যান্ড, মালয়েশিয়া বা এশিয়ার কোনো নামকরা বিশ্ববিদ্যালয়। প্রশিক্ষণটিকে ‘পর্যটনকেন্দ্রিক’ দেখানোর উদ্দেশ্যে ভুলভাবে ‘পাতায়া’ শব্দটি ব্যবহার করা হয়েছে। এই প্রস্তাবটি এখনও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য পাঠানো হয়নি। এমনকি এটি কেবল সচিবদের জন্য নয়, বরং মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্ধারিত।

বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিয়াম ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের জন্য এ ধরনের সংবাদকে ‘বিব্রতকর’ বলে অভিহিত করা হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়, সম্যক ধারণা ব্যতীত জনপ্রশাসনের একটি ইতিবাচক উদ্যোগকে ব্যাহত করতে এমন বিভ্রান্তি ছড়ানো হয়েছে। মন্ত্রণালয় এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছে।

একাত্তর/এসি
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর