দুই কার্গো এলএনজি ও এক লাখ মেট্রিক টন ডিজেল কিনছে সরকার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং চলমান সংকট মোকাবিলায় দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই বছরের ১৪তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই জরুরি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরের ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’ থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ক্রয়ের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কাজাখস্তানের ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’ থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এই পরিমাণ ডিজেল আমদানিতে সরকারের ব্যয় হবে প্রায় ৬৮৯ কোটি ২৯ লাখ টাকা।

আমদানিকৃত এই জ্বালানি দ্রুত দেশে পৌঁছালে শিল্প উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে দুপুরে এআইআইবি’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, জ্বালানি সংকট নিরসনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা এবং নিয়মিত আমদানির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার।

একাত্তর/আরএ
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
দেশে চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটির জন্য বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আজ পাঁচজন সংসদ সদস্যের নাম প্রস্তাব করেছেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম রেকর্ড ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জ্বালানির এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর সংকটে পড়েছে দেশের এভিয়েশন খাত।
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর