লে. জে. মিনহাজুল আলম জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার নির্বাচিত

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন যুক্ত হলো। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ( ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার ৮ এপ্রিল নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই নিয়োগ দেন। তিনি মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নিয়োগের আগে তিনি ‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড’-এ জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত ছিলেন।বাংলাদেশ সংবাদ

এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার অভিজ্ঞতা। তিনি ২০২০ থেকে ২০২১ সময়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেক্টর কমান্ডার হিসেবে কাজ করেছেন। এছাড়া ১৯৯৯ থেকে ২০০০ সালে পূর্ব তিমুরে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

মেজর জেনারেল মিনহাজুল আলমের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখযোগ্য। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এছাড়া ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার্স সম্পন্ন করেছেন। পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

এআরএস
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও সঙ্কট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হবার আহ্বান...
সামগ্রিকভাবে চার কর্ম দিবসের এই সফরে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সামনে দেশের স্বার্থ ও সম্ভাবনাগুলো দৃঢ়ভাবে তুলে ধরেছেন এবং তিনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত রেখেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর