বিজু-সাংগ্রাই-বৈসু ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম

পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) এক শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তিকে ঘিরে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এসব উৎসব আমাদের জাতীয় সংস্কৃতিরই অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসব জাতীয় জীবনে শান্তি ও আনন্দ বয়ে নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় সংস্কৃতির অংশ প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, পাহাড়ি অঞ্চলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি বাংলাদেশের ইতিহাসকে গৌরবময় ও সৌন্দর্যমণ্ডিত করেছে। মানুষে-মানুষে সম্প্রীতি ও মিলনের বাণী আমাদের লোকজ ঐতিহ্যে মিশে আছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলে বসবাসকারী সকলের উৎসবই আমাদের জাতীয় উৎসবের অংশ।

অধিকার সুরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে এক উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ সকল নাগরিকের সমান অগ্রগতি, বিকাশ, নিরাপত্তা ও সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, পাহাড় কিংবা সমতল, যেখানেই বসবাস হোক না কেন, একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেকের অধিকার সমান।

পরিশেষে, বিভিন্ন নৃ-গোষ্ঠীর এই সামাজিক উৎসব এবং বাংলা নববর্ষ সকলের জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে বলে প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।

একাত্তর/আরএ
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর