মে মাসের জ্বালানি মজুদ আছে, জুন-জুলাইয়ের কাজ চলছে: প্রতিমন্ত্রী

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও সঙ্কট নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ। জ্বালানি খাতের প্রকৃত চিত্র গোপন করে দায়িত্বশীলরা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা। তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, মে মাস পর্যন্ত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনের কার্যসূচিতে ৬৮ বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা এক নোটিশের ওপর আলোচনায় এসব কথা ওঠে আসে। দেশের বর্তমান জ্বালানি সঙ্কট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দেশের জ্বালানি সমস্যা নিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা সঙ্কেটর কথা অস্বীকার করে বিভ্রান্তিকর কথা বলছেন। বর্তমান সঙ্কেটর প্রকৃত তথ্য আড়াল না করে তা জনসমক্ষে প্রকাশ করা উচিত। দ্রুত এই সঙ্কট নিরসনে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী মে মাস পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা মেটানোর মতো সক্ষমতা সরকারের রয়েছে। বর্তমানে জুন ও জুলাই মাসের জ্বালানি মজুদ নিশ্চিত করতে কাজ চলমান রয়েছে।

ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফিলিং স্টেশনে গাড়ির লম্বা সারি মানেই তেলের ঘাটতি নয়। এটি দিয়ে তেলের প্রকৃত মজুদ বা ঘাটতি নির্ধারণ করা ঠিক হবে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনগণের দুর্ভোগ কমাতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

একাত্তর/এসি
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তেলের দাম যতোটুকু বাড়ানো...
বৈশ্বিক জ্বালানিসঙ্কটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। শনিবার (১৮ এপ্রিল) রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন দাম ঘোষণা করেছে সরকারের...
পুকুর কিংবা মুদি দোকান। যত্রতত্র মিলছে জ্বালানি তেল। এই মজুতদারির বিরুদ্ধে অভিযানও চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আইনে কী শাস্তি আছে মজুতদারির?
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর