বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যয় ও হাওরের কৃষক সহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম

রাজধানী ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া নানামুখী পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সাম্প্রতিক টানা বৃষ্টিতে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস বিশেষ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব দিয়েই অধিবেশন শুরু হয়।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে দুই সিটি করপোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে মাতুয়াইল ল্যান্ডফিল্ডকে একটি সমন্বিত সার্কুলার ইকোনমিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। এর মাধ্যমে ঢাকার সব বর্জ্যকে ‘জিরো বর্জ্যে’ রূপান্তর করে জ্বালানি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে ওঠা সংশয় দূর করেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাজেটের ওপর কোনো বাড়তি চাপ তৈরি করবে না। এই প্রকল্পের ফলে বাজারে পণ্যের সরবরাহ ও বণ্টন ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে, যা মূল্যস্ফীতি কমাতে সহায়তা করবে।

অকাল বৃষ্টিতে হাওরাঞ্চলের ফসলের যে ক্ষতি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার তিন মাসের বিশেষ সহায়তা কর্মসূচি চালু করবে। কৃষকদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে রাজধানীকে কেন্দ্র করে নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিচ্ছন্ন শহর গড়ায় নাগরিকদের সচেতন হওয়ার আহবান জানান।

একাত্তর/এসি
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর