১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনরায়ের প্রতিফলন ঘটেছে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ মে ২০২৬, ০১:১৩ পিএম

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করার কারণেই গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটেছে। তিনি মেধা, সততা ও দক্ষতাকে জনপ্রশাসনের নিয়োগ, পদোন্নতি ও বদলির মূল ভিত্তি হিসেবে ঘোষণা করেন এবং দুর্নীতির সঙ্গে কোনো প্রকার আপস করা হবে না বলে সাফ জানিয়ে দেন।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ে সরকারের ‘প্রশাসনিক অ্যাম্বাসেডর’ হিসেবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারি সেবা পেতে জনগণকে যেন কোনো ধরনের হয়রানিতে পড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে সিন্ডিকেটের কারণে বাজারে যেন কৃত্রিম সঙ্কট তৈরি করে কেউ পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

বন্যা ও খরার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে জনগণকে সম্পৃক্ত করার আহবান জানিয়ে তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা। এর পাশাপাশি আমরা ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করা হবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও ন্যায়ভিত্তিক দেশ গঠনে মতভেদের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে এবং দুর্নীতিকে তার সরকার কোনোভাবেই প্রশ্রয় দেবে না।

বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট মোকাবিলায় জেলা প্রশাসকদের বিশেষ তদারকির নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানির ওপর চাপ কমাতে সন্ধ্যা সাতটার পর বিভিন্ন শপিং মল ও মার্কেটে যেন বাড়তি বিদ্যুৎ ব্যবহার না হয়, তা ডিসিদের নিশ্চিত করতে হবে। এই নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এরপর মাঠ প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এবারের সম্মেলনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিয়েছেন। এই সম্মেলন আগামী ছয় মে পর্যন্ত চলবে। চার দিনব্যাপী এই আয়োজনে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

একাত্তর/এসি
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর