নৌ দুর্ঘটনা কমাতে প্রতিমন্ত্রীর বার্তা, ছয় মাসে সব নৌযান নিবন্ধন

আপডেট : ১০ মে ২০২৬, ১১:৫৯ এএম

নৌপথের দুর্ঘটনা এড়াতে মন্ত্রণালয় ও জাহাজ মালিকদের আরও বেশি সতর্ক হওয়ার আহবান জানিয়েছেন নৌপরিবহন এবং সেতু বিভাগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, আগের তুলনায় বর্তমানে নৌ দুর্ঘটনা অনেক কমে এসেছে; সবাই সচেতন হলে এই হার শূন্যে নামিয়ে আনা সম্ভব।

রোববার (১০ মে) নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়,  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, নৌ নিরাপত্তা নিয়ে মন্ত্রণালয়ের আরও বেশি সচেতন থাকা উচিত। মন্ত্রণালয় এবং জাহাজ মালিকেরা যদি সচেতন না হন, তবে নৌপথ আরও বেশি সংকুচিত হয়ে আসবে। নৌযাত্রাকে আরও আরামদায়ক ও নিরাপদ করতে সময়োপযোগী আধুনিক নৌযান নিয়ে চিন্তাভাবনা করার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক শফিউল বারি জানান, আসছে ঈদে ঘরমুখো মানুষের নৌযাত্রা নিরাপদ করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়। তিনি তথ্য দেন যে, বর্তমানে দেশে কমপক্ষে দুই লাখ ২৩ হাজার জাহাজ চলাচল করছে, যার মধ্যে এক লাখ আট হাজার নৌযানের নাম ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে।

শফিউল বারি আরও বলেন, এক মে থেকে অনিবন্ধিত নৌযানগুলো নিবন্ধনের আওতায় আনার কাজ শুরু হয়েছে। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব অনিবন্ধিত নৌযানকে নিবন্ধিত করা সম্ভব হবে।

একাত্তর/এসি
জ্বালানি তেলের বর্ধিত দামের সাথে সমন্বয় করে লঞ্চের ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে সরকার ও লঞ্চ মালিকপক্ষ।সোমবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর