নেত্রকোনায় যুবদল নেতাকে জখম, সাবেক এমপিসহ একাধিক বাড়িতে আগুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

নেত্রকোনার পূর্বধলায় আবু বকর রানা নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলাম ওরফে রফিকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং দলটির স্থানীয় এক নেতার বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা এলাকায় যুবদল নেতার ওপর হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিক থেকে একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহত আবু বকর রানা বিশকাকুনী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তবে আরেকটি সূত্র জানিয়েছে, তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। অভিযুক্ত রফিকুল ইসলাম একই ইউনিয়নের যুবলীগ নেতা এবং উপজেলার বড়রুহী গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার রাত আটটার দিকে পুটিকা এলাকায় রফিকুল ইসলামের নেতৃত্বে দুইজন আবু বকর রানার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া একই রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং দলটির পূর্বধলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আমানুর রশিদ খান জুয়েলের বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন বলেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
বাজারে দোকান পাহারা দেওয়ার রাতে খিচুড়ির আয়োজন করা হয়েছিলো; সবাই যখন খাওয়ার পাতে বসেছিলেন, ঠিক তখনই পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর বাজারে এক জামায়াত ও এক বিএনপি কর্মীর দোকানে আগুন দেওয়ার...
সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রবেশপথের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় অবস্থিত তাঁর বাসভবনে এই হামলার...
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ সময় ক্লিনিকের ভেতরের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ ও এর...
ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন ও বোনাস, সরকার ও মালিকপক্ষের আশ্বাসের পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ থামছে না। বুধবার সকালে গাজীপুরের বেশিরভাগ কারখানার শ্রমিক কাজে যোগ দিলেও একাংশের বিক্ষোভ ও...
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ইজি বাইক এবং খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুরে খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) উদ্যোগে...
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনের সংলাপে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরপেক্ষ প্রশাসন,...
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে তিন আরোহীসহ একটি মাছ ধরার নৌকায় মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির সামরিক বাহিনীর...
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় সৌদি আরবে মোতায়েনের উদ্দেশ্যে রওনা হওয়া সেনাদের জন্য এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে পাকিস্তান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর