দুই-তিন বছরের মধ্যে নৌপথের চেহারা বদলে দেওয়া সম্ভব: মন্ত্রী

আপডেট : ১০ মে ২০২৬, ০১:৩৬ পিএম

বাংলাদেশের প্রাকৃতিকভাবে পাওয়া ১৬ হাজার কিলোমিটার নৌপথকে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই খাতের আমূল পরিবর্তন করা সম্ভব বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নৌযাত্রা শতভাগ নিরাপদ করা সরকারের অঙ্গীকার।

রোববার (১০ মে) নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আমাদের অর্থনীতি এখনও শ্রমনির্ভর। বাংলাদেশের সৌভাগ্য যে প্রাকৃতিকভাবে এখানে ১৬ হাজার কিলোমিটার নৌপথ আছে, কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা ব্যবহার করতে জানি না। আমরা একটি রাষ্ট্রবান্ধব ব্যবস্থা নিতে চাই। 

তিনি আরও বলেন, এই সেক্টরটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে। জরাজীর্ণতা কাটিয়ে একে কার্যকর করতে সরকার মেধার সর্বোচ্চ বিনিয়োগ করতে চায়।

নৌপথে শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, গত ঈদে নৌপথের ব্যবস্থাপনা ভালো ছিলো, তবে আরও ভালো করার সুযোগ আছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই খাতের চেহারা বদলে দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী রাজিব আহসান নৌ দুর্ঘটনা এড়াতে মন্ত্রণালয় ও জাহাজ মালিকদের আরও সতর্ক হওয়ার আহবান জানান। তিনি বলেন, আগের তুলনায় বর্তমানে নৌ দুর্ঘটনা অনেক কমে এসেছে। সবাই সচেতন হলে এই হার শূন্যে নামিয়ে আনা সম্ভব। 

প্রতিমন্ত্রী আরও সতর্ক করে বলেন, সঠিক সচেতনতা ও আধুনিক নৌযানের ব্যবহার নিশ্চিত না করলে নৌপথ আরও সংকুচিত হয়ে আসবে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক শফিউল বারি জানান, বর্তমানে দেশে কমপক্ষে দুই লাখ ২৩ হাজার জাহাজ চলাচল করছে, যার মধ্যে এক লাখ আট হাজার নৌযান ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এক মে থেকে অনিবন্ধিত নৌযান নিবন্ধনের কাজ শুরু হয়েছে। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব অনিবন্ধিত নৌযানকে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে। 

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে মন্ত্রণালয় বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানি ও খনিজ সম্পদ অনুসন্ধান এবং উত্তোলন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর