নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে? যা জানালেন আইনমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম

আগামী সেপ্টেম্বরের জাতীয় সংসদ অধিবেশনেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এই মুহূর্তে বিশেষ কোনো অধিবেশন ডাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

রাষ্ট্রপতি পদ থেকে গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমেদ। এর পরপরই প্রশ্ন ওঠে—নতুন রাষ্ট্রপতি নির্বাচন কি দ্রুত কোনো বিশেষ অধিবেশনে হবে, নাকি নিয়মিত অধিবেশনে?

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সরকারের হাতে ৯০ দিন সময় রয়েছে। কাজেই বিশেষ কোনো অধিবেশন আহবান করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সেপ্টেম্বরের পরবর্তী অধিবেশনেই দেশ নতুন রাষ্ট্রপতি পাবে।

পদত্যাগী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তবে কিছু বিষয়ের আইনি ব্যাখ্যা যাচাই-বাছাই করা হবে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও জানান, মানবাধিকার নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের সুরক্ষায় আইন প্রণয়নের কাজ দ্রুত গতিতে চলছে। আগামী মন্ত্রিসভার বৈঠকেই ‘মানবাধিকার কমিশন আইন’ এবং ‘গুম সংক্রান্ত প্রতিকার আইন’ উত্থাপন ও পাসের জন্য পেশ করা হবে।

একাত্তর/এসি
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। গুরুতর স্বাস্থ্যগত কারণে তিনি আজ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ইস্যুতে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বাজারে যেসব আলোচনা চলছে, তা শুধুই  ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না—সেটি সম্পূর্ণ তার নিজস্ব...
বিশ্বকাপ ফুটবলের সময় শহরের অলিগলি জুড়ে হলুদ-সবুজ পতাকার জোয়ার, দেয়ালচিত্র আর উন্মাদনা-উচ্ছাস- ভারতের কলকাতার ফুটবল প্রেমীদের এমন নজিরবিহীন ভালোবাসা মন কেড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। আর...
দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়...
নিউ জার্সির স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপের সিংহাসন হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে, অতিরিক্ত সময়ের সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের রেশ শেষ বাঁশি বাজার পর মাঠের বাইরেও...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে অপসারণসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো আবারও জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর