রাষ্ট্রপতি নির্বাচন সংসদ ভবনেই, দিনক্ষণ চূড়ান্ত নয়: সিইসি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। বৈঠকে সিইসিসহ তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিব উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। নির্বাচনটি জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন কি জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হবে, নাকি অধিবেশনের বাইরে হবে—সেটি এখনও চূড়ান্ত হয়নি।

ভোটার তালিকার অগ্রগতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন পরিচালনার জন্য সংসদীয় ভোটার তালিকার প্রয়োজনীয়তা রয়েছে। সে লক্ষ্যে জাতীয় সংসদ কার্যালয়ের কাছে ভোটার তালিকা চেয়ে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে এবং শিগগিরই তা পাওয়া যাবে বলে আশা করছে কমিশন।

এছাড়া সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি জানান, এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা নির্দেশনা দেওয়া হলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

গুরুতর অসুস্থততার কথা জানিয়ে ২৪ জুলাই শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর