প্রার্থীদের আবেগই সহিংসতার কারণ: ইসি সচিব

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৪ পিএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সহিংসতার জন্য প্রার্থীদের আবেগকে দায়ী করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সোমবার (২০ সেপ্টেম্বর) ১৬০ ইউপি ও ৯টি পৌরসভার ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মলনে এ মন্তব্য করেন তিনি।

১১টি ইউপি ও ৯টি পৌরসভায় ভোটগ্রহণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে রোববার এক ও সোমবার দুজন নিহত হন। 

ভোটের সার্বিক অবস্থা ও হতাহতদের বিষয় নিয়ে ব্রিফিং করতে গিয়ে ইসি সচিব বলেন, আপনারা জানেন এটি আমাদের জন্য খুব দুঃখজনক ঘটনা যে মহেশখালী এবং কুতুবদিয়ায় দুজন নিহত হয়েছে। বিভিন্ন জায়গায় প্রার্থীদের নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৪ জন আহত হয়েছেন। এছাড়া আমরা যেটুকু খবর পেয়েছি নির্বাচন সুষ্ঠু হয়েছে।

অনিয়মের কারণে পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করার কথা উল্লেখ করে ইভিএম ইউনিয়ন ও পৌরসভায় ৫০ শতাংশের বেশি এবং ব্যালটে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান। 

ইউপি নির্বাচনকে রুট পর্যায়ের উল্লেখ করে তিনি বলেন নির্বাচনী আমেজে প্রার্থীরা এতো ইমোশনাল হয়ে যান যে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এসব করতে যেয়ে নিজেদের মধ্যে অকস্মাৎ তারা নিজেদের মধ্যে কাণ্ড ঘটান। এটি ঘটে এবং ঘটেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, যে তিনটি ঘটনার কথা আপনারা জেনেছেন, সেটি তাদের দুই গ্রুপের মধ্যে মহেশখালীতে ঘটেছে। আর কুতুবদিয়ায় ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে প্রিজাইডিং অফিসারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করেছে।

তিনি আরও বলেন, ইউপি নির্বাচন দলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এলাকার সব মানুষ অংশ গ্রহণ করে। তারা খুব বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই এই দ্বন্দ্বগুলো হয়।

আরও পড়ুন: 'সামাজিক মাধ্যম পরিচালনার কোন নীতিমালা বাংলাদেশে নেই'

ভবিষ্যতে যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সজাগ থাকার প্রয়াস থাকবে বলেও জানান সচিব।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ ভোটে অংশ না নিলে, মনোনয়নপত্র দাখিলের সময় সব নিয়ম না মানলে কিংবা কেউ প্রার্থিতা তুলে নিলেও অন্য একজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে। একে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ছে বলা যাবে না।

এছাড়া, ভোট বর্জনের বিষয়ে ইসি সচিব বলেন, আমাদের তথ্যমতে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কারো কারচুপির বিষয়ে কোনো অভিযোগ থাকলে রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। তিনি ব্যবস্থা নেবেন। তবে সেটা অবশ্যই সে সময়ই করতে হবে।


একাত্তর/টিএ

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর