যাত্রীসেবার মান বাড়াতে অ্যাকশনে বিমানমন্ত্রী

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সরেজমিনে বিমানবন্দরে যাত্রীসেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই মধ্যরাতে তাঁর এই ঝটিকা সফর।

পরিদর্শনকালে মন্ত্রী সোজা চলে যান বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায়। সেখানে বিমান থেকে নেমে লাগেজের জন্য অপেক্ষারত দেশি-বিদেশি যাত্রীদের সঙ্গে তিনি সরাসরি মতবিনিময় করেন।

ফ্লাইট অবতরণের পর থেকে লাগেজ হাতে পাওয়া পর্যন্ত ঠিক কত সময় লাগছে, ব্যাগেজ ডেলিভারি প্রক্রিয়ায় কোনো ভোগান্তি হচ্ছে কি না এবং তাদের সার্বিক অভিজ্ঞতা কেমন, সে বিষয়ে যাত্রীদের কাছে জানতে চান মন্ত্রী।

মন্ত্রীর সঙ্গে আলাপকালে সাধারণ যাত্রীরা ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থার সাম্প্রতিক গতি ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই লাগেজ হাতে পাওয়ার বিষয়টি তুলে ধরে তারা ইতিবাচক মতামত জানান।

যাত্রীদের মতামত শোনার পর বিমান মন্ত্রী সংশ্লিষ্টদের যাত্রীসেবার মান আরও এক ধাপ উন্নত করার তাগিদ দেন। তিনি স্পষ্টভাবে নির্দেশনা দেন, বিমানবন্দরের প্রতিটি পদক্ষেপে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ ছাড়া বিমানবন্দরে সাধারণ যাত্রীদের সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে ব্যাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর জন্য দায়বদ্ধ কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চপদস্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এআরএস
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল রাতের মধ্যেই চালু করা যাবে বলে আশাবাদ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, বিমানবন্দরের রপ্তানিকারক...
শেখ হাসিনার পতনের পর দুর্নীতির অভিযোগে থাকা সাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো...
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর