সব ক্ষেত্রে কন্যাশিশুর নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম

বিদ্যালয় থেকে পরিবার, সমাজ, অনলাইন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানি রোধে কঠোর আইনের প্রয়োগ এবং কার্যকর বিচার ব্যবস্থার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, এসব অপরাধ রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

কন্যাশিশুদের সমাজ ও রাষ্ট্রের ‘সম্ভাবনা’ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারী ও কন্যাশিশুকে পেছনে রেখে কোনো সমাজ বা জাতি উন্নয়ন ও সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারে না। তাই কন্যাশিশুদের বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখতে হবে।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও নিজস্ব যোগ্যতা অনুযায়ী স্বপ্ন পূরণের সমান সুযোগ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। বিদ্যমান বাস্তবতায় সব পর্যায়ে দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানে কন্যাশিশুদের জন্য একটি সুস্থ, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান রাষ্ট্রপতি।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই আর এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য।
ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকলের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত এবং জাতিসংঘের...
কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে। 
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের...
সৌদি আরবের রিয়াদে বোমা হামলার কারণে দেশটির সঙ্গে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর জেরে বাংলাদেশ থেকেও রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিন হাজার ৪৩১ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর