লিবিয়ার বন্দিদশা থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর চারটা ৫১ মিনিটে লিবিয়ার মিসরাতা শহর থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

পরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়।

বিমানবন্দরে এসে পৌঁছালে প্রত্যাবাসিতদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম–এর কর্মকর্তা-প্রতিনিধিরা অভ্যর্থনা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরত আসা বাংলাদেশিদের একটি বড়ো অংশ মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে ইউরোপ গমনের উদ্দেশ্যে বেআইনিভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। লিবিয়াতে অবস্থানের সময় তাদের অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন। এ ধরনের ঝুঁকি ও অনিয়মিত অভিবাসনের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তাঁদের এই কঠিন অভিজ্ঞতার গল্প সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহবান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশে ফেরা প্রত্যেক নাগরিককে আইওএম-এর পক্ষ থেকে পকেট খরচ, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের সুবিধা দেওয়া হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একাত্তর/এসি
লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
লিবিয়া থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসনেচ্ছুক আরও ৩১০ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসলেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকায় দীর্ঘ এক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্প।
মুন্সীগঞ্জে ছয় বছরের শিশুকন্যা ও তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা...
নোয়াখালীেত দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা...
ইসরাইলের সংসদ নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাডি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসনে এগিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর