শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত, আয়োজন জেলা-উপজেলায়

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বনির্ধারিত সাত দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ স্থগিত করা হয়েছে। তবে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় মেলা না হলেও আগামী পহেলা নভেম্বর থেকে সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে এই যুব মেলা অনুষ্ঠিত হবে।   

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব তথ্য জানান। 

প্রতিমন্ত্রী জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় শেরেবাংলা নগরের নির্ধারিত মাঠের মেলাটি আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, গণপূর্ত মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে এই স্থানের সব মেলা স্থগিত করার বিষয়টি জানানো হয়েছে।   

জাতীয় যুব দিবসের আয়োজনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী এক নভেম্বর দেশজুড়ে জাতীয় যুব দিবস পালিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুব উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে চারজন সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীর হাতে তুলে দেওয়া হবে ‘জাতীয় যুব পুরস্কার’।   

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, যুব দিবস উপলক্ষে এদিন সারাদেশে ১২ হাজার নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একই সঙ্গে দেশি-বিদেশি ৫৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি বিশেষ ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে তিন থেকে পাঁছ হাজার বেকার যুবকের চাকরির সংস্থান করা হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আমিনুল হক উল্লেখ করেন, দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে স্পোর্টস সুবিধা বাড়াতে একটি করে ফুটসাল টার্ফ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

একাত্তর/এসি
‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’- এই বৈশ্বিক স্লোগানকে সামনে রেখে রাজধানীর দৃষ্টিনন্দন হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’।...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই  প্রযুক্তির অপব্যবহার করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মারাত্মক অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি ইন্টারনেটে একটি এডিট করা...
মুন্সীগঞ্জে ছয় বছরের শিশুকন্যা ও তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা...
নোয়াখালীেত দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা...
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর চারটা ৫১ মিনিটে লিবিয়ার মিসরাতা শহর থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে...
ইসরাইলের সংসদ নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাডি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসনে এগিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর