ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ২৫৪ জন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৫ পিএম

চলতি মাসের ২৩ দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৩৪৯ জন। আর চলতি বছরে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭০৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২৫৪ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছে ১৯৭ জন। বাকি ৫৭ জন ঢাকার বাইরে।

এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছে ৫৯ জন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকার পাশাপাশি অন্যান্য জেলাতেও ডেঙ্গুর বিস্তার হচ্ছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি আছে ১ হাজার ৪৯ জন। এর মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৩৬ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২১৩ জন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর জুলাইয়ে আগের সব রেকর্ড ভেঙে শনাক্ত হয় ২ হাজার ২৮৬ জন। এরপর আগস্টের মাত্র ১০ দিনেই ডেঙ্গু জুলাইয়ের রেকর্ড ভাঙে। পুরো মাসে আক্রান্ত হন সাত হাজার ৬৯৮ জন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ২৪ মৃত্যু, শনাক্তের হার চারের ঘরে

২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। এবার আবারো রোগী সংখ্যা ব্যাপকহারে বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মহামারি করোনার মধ্যেই এমনভাবে ডেঙ্গুর বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


একাত্তর/আরএ

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিজয়কে বাংলাদেশের বিজয় ও দেশের গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পুনঃনির্ধারিত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর