ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের সময় বাড়ল

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশের মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ (বাংলাদেশ সময়) পর্যন্ত এ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

একাত্তর/কেআই
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেখা দেয়া কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন...
সৌদি আরবের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের চলমান বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রী সাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাজনিত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি ঘটায় দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী...
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে অব্যাহত হামলার কারণে তৈরি হওয়া চরম নিরাপত্তা অনিশ্চয়তার মুখে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা...
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনো অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান মার্কেস অ্যাকারম্যান। তবে শরীফুল ইসলামের ফুলটস বলে এলবিডব্লিউ হয়ে শেষ হয়েছে তার দুর্দান্ত ইনিংস।...
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ওয়াশিংটন বন্ধ করতে পারবে...
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর