অ্যাকারম্যানের সেঞ্চুরি, লিড বাড়ছে সাউথ আফ্রিকার

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে মারকুইস অ্যাকারম্যানের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে সাউথ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪৪ ওভার শেষে ১২৮ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সুপারস্পোর্ট পার্কে এক উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সাউথ আফ্রিকা। আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা অ্যাকারম্যান দ্রুতই ফিফটি পেরিয়ে সেঞ্চুরি তুলে নেন। ১১১ বলে ১৭টি চার ও একটি ছক্কার সমন্বয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। দেড়শ ছোঁয়ার পরপরই শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। আউট হওয়ার আগে ১৩৮ বলে ২৩টি চার ও চারটি ছক্কায় ১৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টেও ১৬৪ বলে ১৫৭ রানের ইনিংস খেলেছিলেন অ্যাকারম্যান।

দিনের শুরুতে অ্যাকারম্যান ও জুবায়ের হামজার জুটি ভাঙতে হিমশিম খায় বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন দুজন। দলীয় ১৪৫ রানে ৬১ বলে ২৭ রান করা হামজাকে ফিরিয়ে জুটি ভাঙেন খালেদ আহমেদ। এরপর টনি ডি জর্জিকে নিয়ে তৃতীয় উইকেটে ৭৪ রান যোগ করেন অ্যাকারম্যান। দলীয় ২১৯ রানে তাঁর বিদায়ের পর ক্রিজে এসেছেন ম্যাথু ব্রিটজকে। ৪৪ ওভার শেষে ডি জর্জি ৪১ বলে সাত ও ব্রিটজকে তিন বলে শূন্য রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন মাহফিজুল ইসলাম রবিন। তাওহিদ হৃদয় ১৯ ও মুমিনুল হক ১৮ রান করেন। সাউথ আফ্রিকার হয়ে মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা তিনটি করে এবং আনরিখ নর্টজে দুটি উইকেট নেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সাউথ আফ্রিকা।

একাত্তর/কেএম
প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণেই বিশ্রাম দেওয়া হয়েছে তিন তারকা ক্রিকেটার এইডেন মার্করাম, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে। তিন...
মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে সেই ইনিংস তাকে উৎসর্গ করলেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে শতরানের দেখা পান তিনি। এটি টেস্টে...
ক্রিকেটের নিয়তি কখনো কখনো কী নিষ্ঠুর হতে পারে, তার এক জলজ্যান্ত সাক্ষী হয়ে থাকল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম! সেঞ্চুরির জন্য দরকার মাত্র একটি রান, শট খেলার জন্য চোখ টিপছেন ব্যাটসম্যান, অথচ ঠিক সেই...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান মার্কেস অ্যাকারম্যান। তবে শরীফুল ইসলামের ফুলটস বলে এলবিডব্লিউ হয়ে শেষ হয়েছে তার দুর্দান্ত ইনিংস।...
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ওয়াশিংটন বন্ধ করতে পারবে...
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড...
মজুরি বৃদ্ধি ও এক শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুরে আবারও তীব্র শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর