মৃত্যুর পর গিনেস বুকে বিশ্বের সবচেয়ে ছোট গরু রানি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৩ পিএম

মৃত্যুর ৩৯ দিন পর অবশেষে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখালো ছোট গরু রানি।

আকারের কারণে বিভিন্ন গণমাধ্যমের কল্যানে গত জুলাইয়ে বেশ পরিচিত মুখ হয়ে ওঠে রানি। বিশেষ করে শিকড় এগ্রো কর্তৃপক্ষ দুই জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরু দাবি করে আবেদনে করলে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

কিন্তু ১৯ আগস্ট হঠাৎই অসুস্থ হয়ে মারা যায় রানি। পরে পোস্ট মার্ডাম রিপোর্ট পর্যালোচনা শেষে গিনেস কর্তৃপক্ষ এই রেকর্ড স্বীকৃতি দেয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে সাভারে চারিগ্রাম এলাকার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কাজী মো. আবু সুফিয়ান এতথ্য জানিয়েছেন।

গণমাধ্যমকে আবু সুফিয়ান বলেন, সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ রানির গিনেজ বুকে স্থান পাওয়ার খবর নিশ্চিত করে ই-মেইল পাঠিয়েছে। তিন দিন আগে রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে তারা।

image


তিনি আরও বলেন, গিনেস বুক কর্তৃপক্ষ নিয়ম মেনেই রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। রানির পোস্টমর্টেম রিপোর্টে তারা শুধু দেখেছেন হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানিকে বামন করা হয়েছিল কি-না? তবে আশার কথা হলো, রিপোর্টে এমন কিছুই পায়নি তারা। এরপর রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্থান দেওয়া হয়।  তবে আক্ষেপের বিষয় হলো স্বীকৃতি পাওয়ার আগেই রানি মারা গেল। যদিও রানিকে আমরা পরিবারের একজনের মতোই ভালোবাসতাম। রানি বেঁচে থাকলে অনেক বেশি আনন্দ পেতাম।

আরও পড়ুন: করোনা টিকার বুস্টার ডোজ নিলেন মার্কিন প্রেসিডেন্ট

image


এক বছর আগে নওগাঁ থেকে গরুটি সংগ্রহ করে গত দুই জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ফার্ম কর্তৃপক্ষ। এই বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরুটির ওজন ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি। রানির বয়স হয়েছিল দুই বছর।

গিনেজ বুকে এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সর্বকনিষ্ঠ গরুটি ছিল ভারতের কেরালা রাজ্যের। ৪ বছর বয়সী ওই গরু উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ছিল ৪০ কেজি।


একাত্তর/টিএ

বেলজিয়ামের রানি মাথিল্ডে মেরি ক্রিস্টিনের সাথে সাক্ষাৎ করে টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকার...
বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন কক্সবাজারে পৌঁছেছেন।মঙ্গলবার (৭ ফ্রেবুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে...
তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন তিনি।সোমবার (৬...
বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৯০৯ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার হযরত...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর