তিনদিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন বেলজিয়ামের রানি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ এএম

তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন তিনি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পৌঁছেছেন রানি মাথিল্ডে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বেলজিয়ামের কোনো রানির এটিই প্রথম বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থান করবেন বেলজিয়ামের রানি। এ সময় তিনি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে।

বাংলাদেশ সফরে রানি মাথিল্ডে একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন। তিনি ওই কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানবেন। এছাড়া নারায়ণগঞ্জে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফের পরিচালিত একটি স্কুল পরিদর্শন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন রানি মাথিল্ডে, সেখানে তিনি নারী রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপ করবেন। এছাড়া তিনি খুলনায় যাবেন। সেখানে ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শন করে এর সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। মাথিল্ডে তাদের কাছে জানতে চাইবেন কীভাবে ওই প্রকল্প থেকে তারা সুবিধা পাচ্ছেন।

জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে। এ ছাড়াও রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাশ সত্যার্থী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। যারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বা অনু‌প্রেরণা যোগা‌তে তাদের ভূমিকা রয়েছে। সে কারণে রানি বাংলাদেশে আসছেন।

গত সোমবার (৩০ জানুয়ারি) বেলজিয়ামের রানির বাংলাদেশ সফর ঘিরে একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে বলা হয়েছে, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২ এর দফা ক’তে দেওয়া ক্ষমতাবলে, বেলজিয়ামের রানি মাথিল্ডেকে বাংলাদেশ সফরকালে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করল।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়াম ও লুক্সেমবার্গকে ইবিএ প্রকল্পের আওতায় ২০৩২ সাল পর্যন্ত তাদের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, আমি সকল বিশ্বনেতাদের আহ্বান জানাচ্ছি, দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন। আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমি চাই যুদ্ধ থামুক। দয়া করে একসাথে বসুন, আলোচনা করে সমস্যার সমাধান করুন।
২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের পরও, উন্নয়ন প্রচেষ্টায় সহায়তার অংশ হিসেবে জিএসপি প্লাস সুবিধা চালু রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার লিয়েনের আমন্ত্রণে মঙ্গলবার গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর