এসডিজি বাস্তবায়নে সবরকম প্রচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম

বেলজিয়ামের রানি মাথিল্ডে মেরি ক্রিস্টিনের সাথে সাক্ষাৎ করে টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের এসডিজি বিষয়ক বিশেষ দূত বেলজিয়ামের রানি মাথিল্ডে মেরি ক্রিস্টিন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেলজিয়ামের রানি এসডিজি ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, রোহিঙ্গা, জলবায়ু, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক, দুযোর্গ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন।

এসডিজি বিষয়ে আলাপকালে শেখ হাসিনা বলেন, এসডিজির সবগুলো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজির এজেন্ডাগুলো অন্তর্ভুক্ত করেছি।  

সারা বিশ্বের মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে অস্থিতিশীলতা এবং উচ্চ মূল্যস্ফীতি সৃষ্টি করেছে, মানুষ দুর্ভোগে আছে। অবিলম্বে এ যুদ্ধ বন্ধ করার উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অগ্রগতি, বিশেষ করে নারীর ক্ষমতায় ও শিশু শিক্ষার প্রশংসা করেন বেলজিয়ামের রানি। রানি বলেন, তিনি বাংলাদেশের অগ্রগতি দেখে খুব খুশি।  

এ সময় রাজনীতি, প্রতিরক্ষা, বিচার বিভাগ, শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে নারীর ক্ষমতায়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারীদের সহায়তার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের ১৮ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের প্রাথমিক সেবা দেওয়া হচ্ছে। সেখান থেকে প্রায় ৩০ প্রকার ওষুধ বিতরণ করা হচ্ছে।

রোহিঙ্গাদের বিষয়ে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানবিক দিক থেকে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের যখন আশ্রয় দেওয়া হয় তখন তাদের হাজার হাজার নারী গর্ভবতী ছিলেন। সেসব নারীদের চিকিৎসায় সরকার সেখানে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে।  

এছাড়া কক্সবাজার থেকে অধিকতর উন্নত পরিবেশে সাময়িক বসবাসের জন্য ৩৪ হাজার রোহিঙ্গাকে ভাষাণচরে স্থানান্তর করার কথা উল্লেখ করেন তিনি।

দুযোর্গ ব্যবস্থাপনায় বাংলাদেশের সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুযোর্গ ব্যবস্থাপনায় বাংলাদেশের সফলতা বৈশ্বিকভাবে স্বীকৃত। সাম্প্রতিক ঘুর্ণিঝড় ও  অন্যান্য দূর্যোগে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।  

তিনি বলেন, সরকার উপকূলে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, টেকসই বাড়ি নির্মাণ করেছে, প্রাকৃতিক দূর্যোগ ব্যবস্থাপনায় ৮৫ হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দিয়েছে।

বাংলাদেশ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তার সরকার জলবায়ু ফান্ড গঠন করে উপকূলে গ্রিন বেল্ট, বাঁধ ও টেকসই বাড়ি নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যারিটাইম অ্যাফেয়ার্স বিষয়ক সচিব মো. খুরশিদ আলম।  


একাত্তর/এআর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর